ড্রাইভস পিএলসি যা কারখানায় সর্বাধিক ব্যাবহার করা হয়

কারখানায় অটোমেশন ও মোটর নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে এবং আমাদের দেশে সর্বাধিক ব্যবহৃত পিএলসি (PLC) ব্র্যান্ড গুলো দেয়া হলো।


শিল্প কারখানায় সর্বাধিক ব্যবহৃত শীর্ষস্থানীয় পিএলসি ব্র্যান্ডগুলোর তালিকা:
১. সিমেন্স (Siemens)
  • বাজার অংশ: বিশ্ববাজারে প্রায় ৩০ শতাংশের বেশি দখল নিয়ে এটি শীর্ষস্থানে রয়েছে।
  • ব্যবহার: এর S7-1200 এবং S7-1500 সিরিজগুলো মাঝারি থেকে জটিল সব ধরনের কারখানায় মোটর ড্রাইভ ও কনভেয়র কন্ট্রোলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
২. অ্যালেন-ব্র্যাডলি / রকওয়েল অটোমেশন (Allen-Bradley / Rockwell Automation)
  • বাজার অংশ: প্রায় ২২ শতাংশ বাজার নিয়ে এটি দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড।
  • ব্যবহার: হেভি ইন্ডাস্ট্রি, অটোমোবাইল এবং উন্নত মোশন কন্ট্রোলের ক্ষেত্রে এর PowerFlex ড্রাইভ ও পিএলসি সেটআপকে স্ট্যান্ডার্ড মনে করা হয়।
৩. মিতসুবিশি ইলেকট্রিক (Mitsubishi Electric)
  • বাজার অংশ: এশিয়া অঞ্চলে এর জনপ্রিয়তা অনেক বেশি (বাজার শেয়ার প্রায় ১২-১৪%)।
  • ব্যবহার: কম জায়গা নেয় এবং সাশ্রয়ী হওয়ায় এর MELSEC সিরিজ ছোট ও মাঝারি শিল্প কারখানায় প্রচুর ব্যবহৃত হয়।
৪. স্নাইডার ইলেকট্রিক (Schneider Electric)
  • ব্যবহার: এর Modicon পিএলসি সিরিজগুলো বিভিন্ন উৎপাদন কারখানা এবং এনার্জি সেক্টরে ড্রাইভ নিয়ন্ত্রণের জন্য বহুল প্রচলিত।
৫. ডেল্টা (Delta)
  • ব্যবহার: সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার কারণে বাংলাদেশের স্থানীয় ছোট ও মাঝারি কারখানায় ডেল্টা পিএলসি ও ভিএফডি (VFD) ড্রাইভের ব্যবহার অনেক বেশি।
আপনি যদি নির্দিষ্ট কোনো কারখানার প্রোফাইল, মেশিন বা মোটর ড্রাইভ নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পিএলসি মডেল বেছে নিতে চান, তবে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে সঠিক মডেল ও ব্র্যান্ড নির্বাচনে সাহায্য করতে পারি।

পিএলসি কিভাবে কাজ করে থাকে?
পিএলসি এক প্রকার মাইক্রোকন্ট্রোলার বেইজড কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রামএবল মেমোরি থাকে যা বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন স্টোর করে থাকে। এর মাধ্যমে এরিথমেটিক(গাণিতিক)লজিক্যাল, সিকুয়েন্সিং, টাইমিং ইত্যাদি কার্যবলি সম্পাদন করা হয়।পিএলসি কাজ নির্ভর করে প্রথম ধাপ যে ইনপুট সিগন্যাল দেয়া হবে তা লেডার ডায়াগ্রামের মাধ্যমে প্রসেসিং হয়ে দ্বিতীয় ধাপে কাঙ্খিত আউটপুট সিগন্যাল পাওয়া যাবে। এর সাহায্যে অন্যান্য ডিভাইস সহজেই কন্ট্রোল করা যায়।

পিএলসি তিনটি প্রধান সেকশন রয়েছেঃ
.পাওয়ার সাপ্লাই
.ইনপুন\আউটপুট
.সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

1.পাওয়ার সাপ্লাই:
পিএলসিকে একটিভ করার জন্য অবশ্যই একটি পাওয়ার লাগবে। পাওয়ার সাপ্লায়ের কাজ মূলত ইনপুট, সিপিইউ এবং আউটপুটকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা। আর একটি কথা, এতে আর্থিং থাকতেই হবে। আর্থিং না করা থাকলে প্রোগ্রাম ঠিকমত রান নাও করতে পারে এমনকি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বিভিন্ন পিএলসির ক্ষেত্রে প্রয়োজনীয় পাওয়ার কম বেশি হতে পারে। যেমন অনেক পিএলসি আছে যাদের অপারেট করতে  ১১৫ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট এসি/ডিসি প্রয়োজন হয়। আবার অনেক পিএলসি রয়েছে শুধু ডিসি ২৪ ভোল্টে অপারেট করা যাবে।

2.ইনপুট:
এখানে বিভিন্ন প্রকার ইনফরমেশন প্রদান করা হয়ে থাকে। ইনপুট ডিভাইসে প্রাপ্ত তথ্যকে লেডার  ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো হয়।  ইনপুট সাধারণত বিভিন্ন প্রকার সুইচ, সেন্সর, তাপমাত্রা ইনফরমেশন, ভেরিয়েবল ভোল্টেজ ইত্যাদি ইনফরমেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে পাঠায়।

3.আউটপুট:
সেন্ট্রাল প্রসেসিং থেকে আগত তথ্যকে রিলে সুইচের মাধ্যমে মেশিনে পাঠানো হয়ে থাকে ও মেশিন সেই অনুযায়ী কাজ করে।মেশিনে সেন্সর সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে পুনরায় ইনপুটে তথ্য প্রদান করে থাকে এবং এইভাবে চক্রক্রিয়া স্বয়ংক্রিয় ভাবে চলতে থাকে।

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট:
ইনপুট হতে আগত তথ্যগুলোকে লেডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো হয়ে থাকে। এছাড়া ইনপুট ডিভাইসের প্রাপ্ত তথ্যর সাথে সিপিইউ ডায়াগ্রাম অনুযায়ী নিজস্ব কিছু তথ্য সংযোগ হতে পারে ।

 পি এল সি প্রোগ্রামিং সফটওয়্যার:
প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কোন ব্র্যান্ডের পিএলসি ব্যবহার করবেন। এক একটা  ব্র্যান্ডের পিএলসির জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয় ।এরপরেই সেই ব্র্যান্ড অনুযায়ী PLC  সফটওয়্যার পিসিতে ইনস্টল করে নিতে হবে।

পিএলসি সিপিইউ:
পি এল সি সিপিইউতে আপনি চাইলে এক্সটারনাল ইনপুট আউটপুট বাড়িয়ে নিতে পারেন। ধরেন আপনি ৩৬ টি ইনপুট এবং ২৪ টি আউটপুট ব্যবহার করতে পারছেন কিন্তু আপনার ইনপুট ও আউটপুট আরো বেশি লাগবে, সেক্ষেত্রে এক্সটারনাল মডিউল যোগ করে করতে পারেন এবং এটা খুবই সহজ।কিন্তু সব পিএলসির ক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই ইনপুট ও আউটপুট এক্সটেনশন করতে পারবেন না। একমাত্র মডুলার পিএলসিতে এক্সটেনশন সম্ভব। অর্থাৎ একটি কম্পাক্ট পিএলসি এবং অপরটি মডুলার পিএলসি।

কমিউনিকেশন ক্যাবল: 
পিএলসির জন্য ভালো মানের ক্যাবল এবং কনভার্টার ব্যবহার করাই উত্তম। কারন বাজারে বিভিন্ন ক্যাবল পাওয়া যায় যা ঠিকমত কাজ করে না। একারনে পিএলসি কমিউনিকেশন ক্যাবল পিএলসি যে কোম্পানির সেই কোম্পানি থেকেই নেওয়া উচিত। যদিও ক্যাবলের দাম অনেক বেশি হয়ে থাকে।

পিএলসি প্রোগ্রামিং ভাষা:
Ladder Diagram (LD)
Function Block Diagram (FBD)
Instruction List (IL)
Structural Text (ST)
Sequential Function Chart (SFC)


Comments

Popular posts from this blog

গিয়ার মোটরের প্রকারভেদ বাংলাদেশে কোথায় ব্যবহার হয়?

বাংলাদেশের শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্র ও সেন্সর গুলো কি কি?